ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, সম্পন্ন সব প্রস্তুতি

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


নিজস্ব প্রতিবেদক :  

 রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় আয়োজিত এ জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিদেশি কূটনীতিকদের অংশ নেওয়ার কথা রয়েছে।
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মুসল্লিদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা, কঠোর নিরাপত্তা এবং নারী-পুরুষের পৃথক ব্যবস্থার মাধ্যমে সুশৃঙ্খল ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতে ইমামতি করবেন। প্রায় ৩০ হাজার বর্গমিটার আয়তনের জাতীয় ঈদগাহে ১২১টি কাতারে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
ভিআইপি মুসল্লিদের জন্য বিশেষ ব্যবস্থার পাশাপাশি সাধারণ পুরুষ ও নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। প্রবেশ ও বহির্গমনের জন্য আলাদা ফটক নির্ধারণ করা হয়েছে, যাতে মুসল্লিদের চলাচলে শৃঙ্খলা বজায় থাকে।
এ ছাড়া অজুর জন্য পৃথক ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, পর্যাপ্ত ফ্যান ও আলোকসজ্জা, নিরাপদ খাবার পানি, কার্পেট ও জায়নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। নারী মুসল্লিদের জন্যও আলাদা প্রবেশপথ ও নামাজ আদায়ের সুবিধা নিশ্চিত করা হয়েছে।
ঈদ জামাতকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসাসেবা, ভ্রাম্যমাণ টয়লেট, বৃষ্টির পানি নিষ্কাশন এবং পানি নিরোধক শামিয়ানার ব্যবস্থাও রাখা হয়েছে।
মুসল্লিদের স্বাগত জানাতে ঈদগাহে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন তিনটি ফটক। আয়োজকেরা জানিয়েছেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও স্বস্তিদায়ক পরিবেশে ঈদের নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।