ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

গ্রেপ্তারের ভয়ে নামাজের সিজদা রেখে পালালেন ইমাম

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

নিজস্ব প্রতিবেদক :

 রাজধানীর পল্টন এলাকায় এক আসামি নামাজের ইমামতির সময় মুসল্লিদের সিজদারত অবস্থায় রেখে কৌশলে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম গোলাম আজম (৪৫)। তিনি ‘রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, চাঁদপুর আদালতে জাকির হোসেন মিজি নামের এক ব্যক্তি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন ২০১৩-এর অধীনে গোলাম আজমের বিরুদ্ধে মামলা করেন। মামলার ভিত্তিতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
পরোয়ানা জারির পর সোমবার পল্টন থানা পুলিশ রাজধানীর পুরানা পল্টনে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘রিকাব ইন্টারন্যাশনাল’-এ অভিযান চালায়। এ সময় তিনি পুলিশের কাছে আসরের নামাজ আদায়ের অনুমতি চান। পুলিশ অনুমতি দিলে তিনি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নামাজে ইমামতি শুরু করেন।
পুলিশ জানায়, নামাজের দ্বিতীয় রাকাতের সিজদার সময় হঠাৎ তিনি উঠে পিছনের দিক দিয়ে দৌড়ে পালিয়ে যান। মুসল্লিরা তখনও সিজদারত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তাকে ধরা সম্ভব হয়নি।
পরে বুধবার সকালে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে তাকে আবারও গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গোলাম আজম দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এর আগেও মানবপাচার সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগ যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, আসরের নামাজের অনুমতি নিয়ে তিনি ইমামতি শুরু করেন। কিন্তু সিজদার সময় সুযোগ নিয়ে পালিয়ে যান। পরে প্রযুক্তির সহায়তায় তাকে আটক করা সম্ভব

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।