ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী

ব্রহ্মপুত্র এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উদ্ধারকারী রিলিফ ট্রেনও দুর্ঘটনায়

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

ময়মনসিংহ প্রতিনিধি :

 ময়মনসিংহে জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়।
বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এ সময় বিকট শব্দে ট্রেনটি থেমে যায় এবং ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়। তবে সকাল ১০টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় পৌঁছানোর পর রিলিফ ট্রেনেরও একটি বগি লাইনচ্যুত হয়। ফলে উদ্ধার কার্যক্রমে নতুন করে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন জানান, প্রথমে রিলিফ ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হচ্ছে। সেটি উদ্ধার শেষে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার পুনরায় লাইনে তোলার কাজ শুরু হবে।
দ্বৈত এই দুর্ঘটনার কারণে ময়মনসিংহ-জামালপুর রেলপথে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করছে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।