গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২৫
গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের ঢাকা-বরিশাল মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে মুকসুদপুর উপজেলার রাঘদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার অমলেন্দু হাওলাদারের ছেলে অমিতাভ হাওলাদার (৪২) এবং শেরপুর জেলার আব্দুস সামাদের ছেলে কামাল (৩০)।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল খান জানান, ঢাকাগামী বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাঘদী ব্রিজে ধাক্কা দেয়। এ সময় একই পথে পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের একটি বাস সজোরে বিআরটিসি বাসটিকে ধাক্কা দেয়। এতে দুটি বাসেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত অবস্থায় অমিতাভ হাওলাদার ও কামালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট




