ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

ফতুল্লায় পুলিশের চোখের সামনে হ্যান্ডকাফসহ ৫ আসামি ছিনতাই, ২৪ ঘণ্টায় দ্বিতীয় বড় হামলা

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

নারায়ণগঞ্জের প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। র‍্যাবের ওপর হামলার মাত্র একদিনের মাথায় এবার পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ পরিহিত পাঁচ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার বিকেলে ফতুল্লার কাশিপুর হাশেমবাগ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এক সাবেক পুলিশ সদস্যের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যান ফতুল্লা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশিক। সেখানে অভিযান চালিয়ে চাঁদাবাজ আব্দুল্লাহসহ তিনজনকে আটক করে পুলিশ এবং তাদের হ্যান্ডকাফ পরানো হয়।
কিন্তু পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। খবর পেয়ে স্থানীয় সন্ত্রাসী জনির নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। তারা পুলিশকে ঘেরাও করে ফেলে এবং জোরপূর্বক আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। হ্যান্ডকাফ পরা অবস্থাতেই অন্তত দুইজনকে নিয়ে পালিয়ে যায় তারা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, হাশেমবাগ এলাকায় একটি টিনশেড বাড়ি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসীরা হামলা ও লুটপাট চালাচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লুট হওয়া মালামালসহ কয়েকজনকে আটক করে। পরে সংঘবদ্ধ সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেয়। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়নি বলে জানান তিনি।
উল্লেখ্য, এর মাত্র একদিন আগে, মঙ্গলবার ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের তিন সদস্য গুরুতর আহত হন। টানা দুই দিনে এমন দুইটি ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।