এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে: ব্যারিস্টার শাহরিয়ার কবিরের ফেসবুক পোস্টে রাজনৈতিক আলোড়ন
ডেস্ক রিপোর্ট :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে নতুন রাজনৈতিক আলোচনা তৈরি করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী Barrister A. S. M. Shahriar Kabir।
রোববার (৩ মে) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “It’s time to say Goodbye to NCP. All the best.”—অর্থাৎ, “এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে। শুভ কামনা রইলো।”
তার এই হঠাৎ পোস্ট রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। বিশেষ করে এনসিপির সঙ্গে তার অবস্থান, রাজনৈতিক মতপার্থক্য কিংবা ভবিষ্যৎ কৌশল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। যদিও পোস্টের ব্যাখ্যায় তিনি এখন পর্যন্ত বিস্তারিত কোনো মন্তব্য করেননি।
এনসিপির পক্ষ থেকেও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে ব্যারিস্টার শাহরিয়ার কবিরের এই সংক্ষিপ্ত বার্তা ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল আরও বেড়েছে।পোস্টটি প্রকাশের পর থেকেই ফেসবুকে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। সমর্থক ও সমালোচক—উভয় পক্ষই বিষয়টি নিয়ে নিজেদের মতামত জানাচ্ছেন




