ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

এমপির ফোনকল ও মেসেজের জবাব না দেওয়ায় ডিআইজির বিরুদ্ধে ক্ষোভ

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


নিজস্ব প্রতিবেদক :
পুলিশের উপমহাপরিদর্শককে (ডিআইজি) ফোন ও মেসেজ দেওয়ার সাত দিন পরেও কোনো প্রতিউত্তর না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের বিএনপির সংসদ সদস্য মোবাশ্বের ভূঁইয়া। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে।
রোববার নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, জনগণের কল্যাণে কাজ করতে গিয়ে জনপ্রতিনিধিদের অনেক সময় অবমূল্যায়নের শিকার হতে হচ্ছে। তিনি লিখেন, “চট্টগ্রামের ডিআইজি মহোদয়কে আমার নিজের মোবাইল নম্বর থেকে মেসেজ দিয়েছি, কল করেছি; সাত দিন অতিবাহিত হলেও তিনি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি।”
একই পোস্টে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এমপি মোবাশ্বের। তার দাবি, ফায়ার সার্ভিসের একটি বিষয় নিয়ে কথা বলতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে জানান, “আপনার নির্বাচনি এলাকার আমার কিছু সিনিয়র অফিসার আছেন, তাদের কথাও তো মাঝে মাঝে শুনতে হয়।”
এ বিষয়ে এমপি মোবাশ্বের ভূঁইয়া বলেন, তিনি জানতে চাইলে ওই কর্মকর্তা সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাবেক পিএস তালেব আলীর নাম উল্লেখ করেন। তখন তিনি প্রশ্ন করেন, “তিনি কি একজন এমপির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ?”
এমপি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলের প্রভাবশালী ব্যক্তিদের কথায় এখনো অনেক কর্মকর্তা চলছেন, যা জনপ্রতিনিধিদের কাজ করতে বাধাগ্রস্ত করছে। তবে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।
ডিআইজির বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সহযোগিতা চেয়ে যোগাযোগ করলেও কোনো সাড়া পাননি। যদিও পরে তিনি মন্তব্য করেন, “হয়তো তিনি ব্যস্ত ছিলেন, ফ্রি থাকলে কোনোদিন কল দেবেন।”
এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।