দুইবার পিছিয়েও হার মানেনি ইরান, নিউজিল্যান্ডের সঙ্গে রোমাঞ্চকর ড্র
ক্রীড়া ডেস্ক :
বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াই করে দুইবার পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলের ড্র করেছে ইরান। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ড দুই দফায় এগিয়ে গেলেও প্রতিবারই সমতায় ফেরে এশিয়ার প্রতিনিধিরা।
ম্যাচের সপ্তম মিনিটে এলি জাস্টের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। তবে ৩২ মিনিটে রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফেরে ইরান। বিরতির পর ৫৪ মিনিটে জাস্টের দ্বিতীয় গোলে আবারও লিড নেয় নিউজিল্যান্ড। কিন্তু ৬৪ মিনিটে মোহাম্মদ মোহেবির হেডে ম্যাচে ২-২ সমতা ফেরায় ইরান।
শেষ পর্যন্ত আর কোনো দলই জয়ের গোল খুঁজে না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। ‘জি’ গ্রুপে নিউজিল্যান্ড, ইরান, বেলজিয়াম ও মিসর—চার দলেরই সংগ্রহ এখন ১ পয়েন্ট।




