ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

বিশ্বকাপের আগে নেইমারের ‘মিশন ফিটনেস’, চোট সারাতে নাসার প্রযুক্তির আশ্রয়

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


ক্রীড়া ডেক্স :

বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। আর ঠিক এমন সময়ে চোটের সঙ্গে সময়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। দলের অন্যতম ভরসার এই খেলোয়াড়কে দ্রুত সুস্থ করে তুলতে এবার ব্যবহার করা হচ্ছে নাসার প্রযুক্তি থেকে অনুপ্রাণিত বিশেষ এক অ্যান্টি-গ্র্যাভিটি ট্রেডমিল, যা তার বিশ্বকাপে খেলার সম্ভাবনাকে আরও জোরালো করেছে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তের তথ্য অনুযায়ী, ডান পায়ের কাফ ইনজুরি থেকে পুনর্বাসনের অংশ হিসেবে এই অত্যাধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছেন ৩৪ বছর বয়সী নেইমার। শনিবার তিনি বিশেষ ট্রেডমিলে অনুশীলন করেন, যেখানে শরীরের ওজনের একটি অংশ কৃত্রিমভাবে কমিয়ে দেওয়া হয়। ফলে আহত স্থানে চাপ কম পড়ে এবং তুলনামূলক কম ঝুঁকিতে দৌড়ানো ও ফিটনেস অনুশীলন করা সম্ভব হয়।
বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা দীর্ঘদিন ধরেই পুনর্বাসন প্রক্রিয়ায় এই প্রযুক্তি ব্যবহার করছেন। ব্রাজিলের কয়েকটি শীর্ষ ক্লাবও তাদের মেডিকেল ব্যবস্থার অংশ হিসেবে অ্যান্টি-গ্র্যাভিটি ট্রেডমিল যুক্ত করেছে।
নেইমারের বর্তমান শারীরিক অবস্থার সর্বশেষ মূল্যায়নের জন্য সোমবার নতুন করে ইমেজিং পরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে তার পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা। মেডিকেল টিম ইতিবাচক রিপোর্ট পেলে তিনি প্রথমে দলের সঙ্গে শারীরিক অনুশীলনে ফিরবেন। এরপর ধাপে ধাপে বল নিয়ে অনুশীলনের অনুমতি দেওয়া হতে পারে।
ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। যদিও বিশ্বকাপের প্রথম ম্যাচে তার অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়, তবুও ব্রাজিল শিবিরের বিশ্বাস, দলের সবচেয়ে অভিজ্ঞ এই তারকা সময়মতো পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। সেই ম্যাচের আগে নেইমারের ফিটনেস নিয়ে শুধু ব্রাজিল নয়, গোটা ফুটবল বিশ্বের নজর এখন দলের মেডিকেল রিপোর্টের দিকে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।