ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী

ফিফার কাছে আলজেরিয়ার অভিযোগ, আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে বিতর্ক

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

ক্রীড়া ডেস্ক :

 আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার বিশ্বকাপ ম্যাচ শেষ হয়েছে তিন দিন আগে। তবে ম্যাচটির রেশ এখনো কাটেনি ফুটবল অঙ্গনে। লিওনেল মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার বড় জয় যেমন আলোচনায় এসেছে, তেমনি রেফারিং নিয়েও শুরু হয়েছে তীব্র বিতর্ক। ম্যাচে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে আলজেরিয়া ফুটবল ফেডারেশন (এফএএফ)।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের রেফারি সাইমন মার্চিনিয়াকের পারফরম্যান্স নিয়ে ফিফার রেফারিং কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে আলজেরিয়া। অভিযোগপত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ম্যাচের ৩০ মিনিটের একটি ঘটনা। সে সময় আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দিকে ট্যাকল করেন লিওনেল মেসি। আলজেরিয়ার খেলোয়াড়রা কঠোর শাস্তির দাবি জানালেও রেফারি শুধু ফাউলের বাঁশি বাজান এবং কোনো কার্ড দেখাননি।
এ ছাড়া ম্যাচের শেষ দিকে আরেকটি বিতর্কিত ঘটনা নিয়েও অভিযোগ করা হয়েছে। আলজেরিয়ার মিডফিল্ডার ইবরাহিম মাজার মুখে আর্জেন্টিনার আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের কনুইয়ের আঘাত লাগলেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাটি ঘটার সময় রেফারি মার্চিনিয়াক খুব কাছেই অবস্থান করছিলেন। তখন আর্জেন্টিনা ৩-০ গোলে এগিয়ে ছিল।
মেসির ট্যাকল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। অনেক ফুটবলপ্রেমী প্রশ্ন তুলেছেন, মেসির তারকাখ্যাতির কারণেই কি কঠোর সিদ্ধান্ত থেকে বিরত ছিলেন ম্যাচ কর্মকর্তা? একই সঙ্গে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দলের ভূমিকাও সমালোচনার মুখে পড়েছে। ভিএআরের প্রধান দায়িত্বে ছিলেন তোমাস কিয়াতোস্কি।
উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও রেফারির দায়িত্ব পালন করেছিলেন সাইমন মার্চিনিয়াক। তবে এবার আর্জেন্টিনার ম্যাচে তাঁর সিদ্ধান্তগুলো নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এদিকে বিশ্বকাপে নিজেদের পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।