ঢাকাসহ ১৯ অঞ্চলে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক :
দেশজুড়ে কয়েক দিনের তীব্র তাপপ্রবাহে জনজীবন যখন অতিষ্ঠ, তখন কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৫ জুন) ঢাকাসহ দেশের ১৯টি অঞ্চলে দমকা হাওয়া, ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। এর ফলে বিভিন্ন এলাকায় চলমান তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে বলে আশা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। রাজধানী ঢাকায় ২ মিলিমিটার এবং সর্বোচ্চ ৪৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এই বৃষ্টিপাতের ধারাবাহিকতা শুক্রবারও অব্যাহত থাকতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া পুরোপুরি কাটবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিশেষ করে রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলার পাশাপাশি রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ বৃষ্টির প্রভাবে অনেক এলাকায় প্রশমিত হতে পারে বলে আশা করা হচ্ছে।
তাই ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ দিয়েছেন




