ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

ঈদযাত্রায় কমলাপুরে উপচে পড়া ভিড়, টিকিট ছাড়া স্টেশনে প্রবেশে কঠোর নজরদারি

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


নিজস্ব প্রতিবেদক :

 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। শনিবার থেকে ট্রেনে ঈদযাত্রার আনুষ্ঠানিক শুরু হওয়ায় কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই বাড়তে থাকে যাত্রীর চাপ। তবে যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত করতে টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
স্টেশন ঘুরে দেখা যায়, প্রবেশপথে বসানো হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। মূল ফটকে বাঁশের ব্যারিকেড দিয়ে নিয়ন্ত্রিতভাবে যাত্রীদের ঢোকানো হচ্ছে। প্রবেশমুখে টিটিরা প্রথম দফায় টিকিট পরীক্ষা করছেন, পরে প্ল্যাটফর্মে ঢোকার আগেও আবার টিকিট চেক করা হচ্ছে। যাঁদের আসন টিকিট নেই, তাঁদের স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে।
সকাল সাড়ে ৮টা পর্যন্ত কমলাপুর থেকে অন্তত ৯টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। বেশির ভাগ ট্রেন সময়মতো ছাড়লেও নীলসাগর এক্সপ্রেস ও তিস্তা এক্সপ্রেস কিছুটা বিলম্বে ছেড়ে যায়। অন্যদিকে বুড়িমারী এক্সপ্রেস নির্ধারিত সময়েও স্টেশনে পৌঁছায়নি বলে অভিযোগ করেন যাত্রীরা।
রেলওয়ে সূত্র জানিয়েছে, শনিবার কমলাপুর থেকে মোট ৫৫টি ট্রেন চলাচল করবে। এর মধ্যে ৪৩টি আন্তনগর ট্রেন এবং বাকিগুলো মেইল ও কমিউটার ট্রেন।
স্টেশনে আসা অনেকেই পরিবারকে আগেভাগে গ্রামের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। বেসরকারি চাকরিজীবী হুমায়ূন শিকদার বলেন, আগামী মঙ্গলবার পর্যন্ত তাঁর অফিস খোলা থাকলেও পরিবারের সদস্যদের আগে পাঠিয়ে দিচ্ছেন যেন ভিড় এড়ানো যায়।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মো. কবীর উদ্দীন জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং ট্রেনের ছাদেও কাউকে উঠতে দেওয়া হবে না বলে জানান তিনি।
রেলওয়ের কর্মকর্তাদের ধারণা, সরকারি ছুটি শুরু হওয়ার আগের দিন অর্থাৎ ২৪ মে বিকেল থেকে স্টেশনে যাত্রীর চাপ আরও কয়েক গুণ বেড়ে যাবে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।