ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে ফের আগুন, ১৪ মিনিটে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) রাত ১১টা ২৪ মিনিটের দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার শেডে আগুনের সূত্রপাত হয়। তবে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে মাত্র ১৪ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে রাত ১১টা ২৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস। প্রথমে বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, আগুন লাগার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়ায় রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি বলেন, বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে মালামাল সংরক্ষণের শেডে আগুনের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শফিকুল ইসলাম জানান, আগুনের তীব্রতা তুলনামূলক কম থাকায় দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন সম্পূর্ণ নিভে যাওয়ার পর তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ নির্ণয় করা হবে।
এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দর এলাকায় সাময়িক উদ্বেগ তৈরি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণে বিমান চলাচলেও কোনো প্রভাব পড়েনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১৮ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় আমদানি কমপ্লেক্সের বড় অংশ পুড়ে যায় এবং অন্তত ২২ জন আহত হন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট দীর্ঘ সময় কাজ করে। সেই ঘটনার কারণে কয়েক ঘণ্টা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
সাম্প্রতিক এই অগ্নিকাণ্ডের পর আবারও বিমানবন্দরের কার্গো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগুনের প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দিকে নজর সবার।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।