ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

চট্টগ্রামে একীভূত ব্যাংকের বিরুদ্ধে আমানতকারীদের তীব্র আন্দোলন, আগ্রাবাদে একাধিক শাখায় তালা

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামে একীভূত ব্যাংকগুলোর বিরুদ্ধে আমানতকারীদের আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। খাতুনগঞ্জে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির এক দিন পর এবার আগ্রাবাদ এলাকায় একাধিক ব্যাংক শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকেরা।
আজ সোমবার (৪ মে) বেলা ১১টার দিকে নগরের বাণিজ্যিক কেন্দ্র আগ্রাবাদে কয়েক শ আমানতকারী মিছিল নিয়ে এসে এক্সিম ব্যাংকের একটি শাখায় তালা দেন। পরে তাঁরা ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির আরও কয়েকটি শাখায় একই ধরনের কর্মসূচি পালন করেন।
এ সময় বিক্ষোভকারীরা নানা স্লোগান দেন—
‘আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়’, ‘তুমি কে আমি কে, আমানতকারী আমানতকারী’, ‘হেয়ার কাট মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা চলবে না’—ইত্যাদি। পরে তাঁরা বিক্ষোভ মিছিলও করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
আন্দোলনে অংশ নেওয়া গ্লোবাল ইসলামী ব্যাংকের আমানতকারী নাফিছা আফরিন নমু বলেন, “হেয়ার কাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না, আমাদের জমা টাকা ফেরত দিতে হবে।”
অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, “ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে আমার প্রায় এক কোটি টাকা জমা আছে। এখন সেই টাকা তুলতে না পেরে চরম বিপদে পড়েছি।”
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়ার পরও কোনো সমাধান না পাওয়ায় তাঁরা বাধ্য হয়ে ব্যাংক শাখাগুলোতে তালা দেওয়ার কর্মসূচি শুরু করেছেন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তাঁরা।
এক্সিম ব্যাংক আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক এনায়েত করিম বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সীমিত পরিমাণ অর্থ উত্তোলনের সুযোগ রয়েছে। গ্রাহকেরা সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারছেন। বড় অঙ্কের অর্থ পরিশোধের ক্ষেত্রে প্রধান কার্যালয়ের অনুমোদন প্রয়োজন। কেন্দ্রীয় নির্দেশনা ছাড়া শাখা পর্যায়ে কিছু করার সুযোগ নেই বলে তিনি জানান।
এর আগে রোববার (৩ মে) খাতুনগঞ্জ এলাকায় ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখায় আমানতকারীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তাঁরা ব্যাংকের ভেতরে প্রবেশ করে কর্মকর্তাদের কক্ষ থেকে বের করে দেন এবং প্রধান ফটকে তালা লাগান।
জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ কয়েকটি ইসলামী ব্যাংক একীভূত কাঠামোর অধীনে পরিচালিত হচ্ছে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।