ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


নিজস্ব প্রতিবেদক :

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান বৈশ্বিক সংকট ও অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতায় সরকারের ওপর প্রায় ৪১ হাজার কোটি টাকার বিশাল ভর্তুকির চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ শনিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তর (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে সরকার এখনো বড় অঙ্কের ভর্তুকি বহন করছে, যার পরিমাণ প্রায় ৪১ হাজার কোটি টাকা। তিনি দাবি করেন, দেশের ৬৫ শতাংশ নিম্নআয়ের বিদ্যুৎ ব্যবহারকারীকে সাম্প্রতিক মূল্য সমন্বয়ের প্রভাব থেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখা হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী, মূলত উচ্চ ও বিত্তবান গ্রাহকদের ওপরই বাড়তি চাপ পড়বে।
তিনি জানান, বিদ্যুৎ ও জ্বালানি মূল্য নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) একটি আধা-বিচারিক প্রতিষ্ঠান হিসেবে নিয়মিত নীতিমালার ভিত্তিতে কাজ করছে। তবে সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে আলাদা ব্যবস্থা গ্রহণ করেছে।
প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, দীর্ঘদিনের জ্বালানি নীতি ও দেশীয় সম্পদ উত্তোলনে ঘাটতির কারণে বাংলাদেশ এখন আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে, যার প্রভাব সরাসরি আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে যুক্ত।
মন্ত্রী অতীতের জ্বালানি খাতের অনিয়ম ও দুর্নীতির বিষয়ও তুলে ধরে বলেন, দীর্ঘমেয়াদে এসব সমস্যার কারণেই বর্তমান সংকটের বোঝা বাড়ছে। তবে সরকার খাতটিকে স্থিতিশীল ও স্বচ্ছ কাঠামোর মধ্যে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।
এ সময় তিনি আরও জানান, সরকারের লক্ষ্য হলো জ্বালানি খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, মূল্য সহনীয় রাখা এবং জনগণের সঙ্গে তথ্য প্রবাহের নিয়মিত ও স্বচ্ছ যোগাযোগ বজায় রাখা।
প্রেস ব্রিফিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও তথ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।