ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

আরও বাড়তে পারে তাপপ্রবাহের বিস্তৃতি

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


ডেস্ক রিপোর্ট :

 দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহের বিস্তার শুরু হয়েছে। রাজধানী ঢাকা, রাজশাহী, খুলনাসহ দেশের ১১ জেলার ওপর দিয়ে বৃহস্পতিবার মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। রোববার বা সোমবার তাপপ্রবাহের বিস্তৃতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনার কয়রায়, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, এ মৌসুমে তাপপ্রবাহ স্বাভাবিক ঘটনা। আগামী কয়েকদিন গরমের এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
চকরিয়ায় হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু
কক্সবাজারের চকরিয়া পৌরসভার আমান চর এলাকায় হিট স্ট্রোকে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের আগে প্রচণ্ড গরমে তিনি রাস্তায় অজ্ঞান হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়। জানা গেছে, তিনি শুঁটকি মাছ ফেরি করে বিক্রি করতেন।
তিন জেলায় বজ্রপাতে নিহত ৫
নওগাঁর রাণীনগরে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক রহমান (২২) নামে দুই কৃষিশ্রমিক মারা গেছেন। এছাড়া মাঠ থেকে গরু আনতে গিয়ে নয়ন তালুকদার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাগুলো উপজেলার পারইল ও গুয়াতা এলাকায় ঘটে।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকায় পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৩) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।
এদিকে নাটোরের লালপুর উপজেলার সিরাজীপুর এলাকায় ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে এস্কেন আলী ভোলা (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।