ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

আইনশৃঙ্খলা উন্নয়নে সময় লাগবে,এখনই সম্ভব না- পরিবেশমন্ত্রী

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

 
ফেনী প্রতিনিধি :

ফেনীর সোনাগাজীতে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ, কিশোর গ্যাং ও অবৈধ বালু উত্তোলন দমনে সরকার কাজ করছে, তবে এ ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতাও প্রয়োজন।
শুক্রবার সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং ইতিমধ্যে কিছু ক্ষেত্রে সফলতাও এসেছে।
এ সময় ছোট ফেনী ও বড় ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোও বিষয়টি নিয়ে কাজ করছে। ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।