ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

তারেক রহমান সরকারের ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন

HURMAT ALI বাংলাদেশ
AdvertisementAdvertisement

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বাধীন নতুন সরকারের ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা-
মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—
মির্জা আব্বাস (মির্জা আব্বাস উদ্দিন আহমেদ) – রাজনৈতিক উপদেষ্টা
নজরুল ইসলাম খান – রাজনৈতিক উপদেষ্টা
রুহুল কবীর রিজভী আহমেদ – রাজনৈতিক উপদেষ্টা
মো. ইসমাইল জবিউল্লাহ – জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা
রাশেদ আল মাহমুদ তিতুমীর – অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা
প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা
প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পেয়েছেন—
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম – প্রতিরক্ষা মন্ত্রণালয়
মাহদী আমিন – শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
রেহান আসিফ আসাদ – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
হুমায়ুন কবির – পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
ডা. জাহেদ উর রহমান – পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা
এর আগে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারে এই ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সময়ে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।
সরকার গঠনের পর উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব বণ্টনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।