ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, স্বেচ্ছায় নাম প্রত্যাহারের আহ্বান

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান ঘোষণা দিয়েছেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার (৭ মে) প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অমুক্তিযোদ্ধারা বেআইনিভাবে যে সুবিধা নিয়েছেন, সেসবের জন্যও তাদের জবাবদিহির মুখোমুখি করা হবে।
মন্ত্রী বলেন, অতীতে অনৈতিক ও বেআইনিভাবে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সরকার এখন কঠোর অবস্থানে রয়েছে।
তিনি অমুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন তারা যেন স্বেচ্ছায় তালিকা থেকে নিজেদের নাম প্রত্যাহার করেন। এতে শাস্তির মাত্রা কমতে পারে। তবে সরকারিভাবে চিহ্নিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় মন্ত্রী আরও আশ্বস্ত করেন, দরিদ্র ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ হবে না।
মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র পর্যালোচনার কাজ চলছে জানিয়ে আহমেদ আযম খান বলেন, জুন মাসের মধ্যেই কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং মে মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে।
সভায় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং দেশের বিভিন্ন জেলা-উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়করা উপস্থিত ছিলেন।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।