ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী

উড়ন্ত সূচনা থেকে টানা ধস, পাঞ্জাব কিংসকে নিয়ে দুশ্চিন্তায় প্রীতি-পন্টিং

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

ক্রীড়া ডেস্ক:
২০২৬ আইপিএলের শুরুতে যেন অপ্রতিরোধ্য ছিল পাঞ্জাব কিংস। প্রথম সাত ম্যাচে অপরাজিত থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাওয়া দলটি এখন টানা হারে দিশেহারা। টুর্নামেন্টের শেষভাগে এসে তাদের পারফরম্যান্সে দেখা দিয়েছে বড় ধরনের ধস। ফলে প্লে-অফের স্বপ্ন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে শিবিরে।
ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে গত রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৬ উইকেটে হারের পর পাঞ্জাব শিবিরের অস্বস্তি আরও স্পষ্ট হয়ে ওঠে। ম্যাচ শেষে প্রধান কোচ রিকি পন্টিং ও দলের সহ-স্বত্বাধিকারী প্রীতি জিনতার দীর্ঘ আলোচনার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দুজনকে বেশ গম্ভীরভাবে কথা বলতে দেখা যায়। কী নিয়ে আলোচনা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে, দলের ধারাবাহিক ব্যর্থতা ও কৌশলগত ভুল নিয়েই আলোচনা করেছেন তাঁরা। এমনকি একপর্যায়ে পন্টিংকে মাথা নত করতেও দেখা যায়, যা নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছে।
আইপিএলের শুরুতে দুর্দান্ত ছন্দে ছিল পাঞ্জাব কিংস। প্রথম সাত ম্যাচে ৬ জয় ও একটি পরিত্যক্ত ম্যাচ মিলিয়ে ১৩ পয়েন্ট নিয়ে তারা ছিল টেবিলের শীর্ষে। তখন অনেকেই ধরে নিয়েছিলেন, প্লে-অফ নিশ্চিত করা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু হঠাৎ করেই ছন্দ হারিয়ে টানা পাঁচ ম্যাচে হেরে বসেছে দলটি। ফলে এখন তাদের অবস্থান চতুর্থ হলেও প্লে-অফে জায়গা ধরে রাখা কঠিন হয়ে উঠেছে।
ধর্মশালার ম্যাচে প্রথমে ব্যাট করে ২০০ রানের বড় সংগ্রহ গড়ে পাঞ্জাব কিংস। তবে সেই লক্ষ্যও নিরাপদ রাখতে পারেনি তারা। রান তাড়ায় নেমে মুম্বাই ইন্ডিয়ান্স ১৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান তুলে জয় নিশ্চিত করে। শেষ ওভারে ম্যাচ জমে উঠলেও তরুণ ব্যাটার তিলক ভার্মা দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বের করে আনেন। শেষ তিন বলে ৮ রান প্রয়োজন ছিল মুম্বাইয়ের। তখন টানা দুই ছক্কা হাঁকিয়ে নাটকীয় জয় এনে দেন তিনি। মাত্র ৩৩ বলে অপরাজিত ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরাও হন তিলক।
এই ম্যাচে নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ছিলেন না। ভারপ্রাপ্ত অধিনায়ক সূর্যকুমার যাদবও মাঠে নামেননি। ফলে দলকে নেতৃত্ব দেন জসপ্রীত বুমরা। তাঁর নেতৃত্বেই গুরুত্বপূর্ণ এই জয় তুলে নেয় মুম্বাই।
অন্যদিকে ম্যাচের আগে ধর্মশালায় একটি ভিন্ন ঘটনার ভিডিওও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, রোহিত শর্মা স্থানীয় একটি রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছেন। ভারতীয় ভক্তরা তাঁকে ঘিরে ধরলেও বিদেশি পর্যটকদের অনেকেই তাঁকে চিনতে পারেননি। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে মজার প্রতিক্রিয়াও দেখা গেছে।
বর্তমানে ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে পাঞ্জাব কিংস। অন্যদিকে অনেক আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া মুম্বাই ইন্ডিয়ান্স ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে নবম স্থানে। তবে শেষভাগে এসে তাদের এই জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।