ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

মহিলা ক্রীড়া সংস্থার ২০ কোটি টাকার এফডিআর উধাও, ক্রীড়াঙ্গনে নতুন বিতর্ক

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

ক্রীড়া ডেস্ক:
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার নামে সোনালী ব্যাংকে রাখা ২০ কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর) ফেরত নেওয়ার ঘটনায় সৃষ্টি হয়েছে তীব্র আলোচনা ও রহস্য। দীর্ঘদিন ধরে এফডিআর থেকে প্রাপ্ত লভ্যাংশ বন্ধ থাকার কারণ জানতে গিয়ে অবশেষে জানা যায়, প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই ওই অর্থ ফেরত নেওয়া হয়েছে।
জানা গেছে, ২০২২ সালের ২১ এপ্রিল এবং ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি দুই দফায় ১০ কোটি টাকা করে মোট ২০ কোটি টাকার এফডিআর করা হয়েছিল। সোনালী ব্যাংকের প্রধানমন্ত্রীর কার্যালয় শাখায় রাখা এই আমানতের লভ্যাংশ দিয়েই বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কর্মকাণ্ড পরিচালিত হতো। প্রতি চার মাস অন্তর প্রায় ১২ লাখ টাকা করে সংস্থার গ্রিন রোড শাখার হিসাবে জমা হতো।
তবে গত সেপ্টেম্বর থেকে হঠাৎ করেই লভ্যাংশ জমা বন্ধ হয়ে যায়। এরপর সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজা আক্তার নেলী ব্যাংকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোনো স্পষ্ট তথ্য পাননি। এমনকি আনুষ্ঠানিক চিঠি দিয়েও হিসাব বিবরণী সংগ্রহ করা সম্ভব হয়নি বলে অভিযোগ ওঠে।
পরবর্তীতে ব্যাংক সূত্রে জানানো হয়, চলতি বছরের জানুয়ারিতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এফডিআরের পুরো ২০ কোটি টাকা ফেরত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ক্রীড়াঙ্গনে প্রশ্ন উঠেছে—সরকারি বরাদ্দের অর্থ এভাবে সংশ্লিষ্ট সংস্থাকে না জানিয়ে ফিরিয়ে নেওয়া কতটা যৌক্তিক।
ফিরোজা আক্তার নেলী বলেন, “লভ্যাংশ বন্ধ হওয়ার কারণ জানতে দীর্ঘদিন চেষ্টা করেছি। পরে ব্যাংক থেকে জানানো হয়, বরাদ্দকৃত অর্থ ফেরত নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটিতে অস্বচ্ছতা ছিল।”
এদিকে দেশের ক্রীড়া ফেডারেশনগুলো যখন অর্থ সংকটে ভুগছে, তখন মহিলা ক্রীড়া সংস্থার এই এফডিআর প্রত্যাহারের ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে। ক্রীড়া সংগঠনগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে নেওয়া সরকারি উদ্যোগের ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।