ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী

২০২৭ থেকে শিক্ষায় খেলাধুলা বাধ্যতামূলক, মাঠ সংরক্ষণে জোর সরকারের

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

নিজস্ব প্রতিবেদক :
২০২৭ সাল থেকে দেশের শিক্ষাব্যবস্থায় খেলাধুলাকে বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি জানিয়েছেন, নতুন শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত জেলা প্রশাসক সম্মেলনের প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে ইতোমধ্যে নানা বিষয় বাধ্যতামূলক করা হয়েছে, আর এখন সময় এসেছে খেলাধুলাকেও বাধ্যতামূলক করার, যাতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হয়।
তিনি আরও জানান, শুধু নিয়ম করলেই হবে না—খেলাধুলার জন্য প্রয়োজনীয় পরিবেশও তৈরি করতে হবে। এ লক্ষ্যে ঢাকা মহানগরসহ সারা দেশে খেলার মাঠ সংরক্ষণ ও নতুন মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। অতীতে যেসব খালি জায়গা দখল হয়ে স্থাপনা নির্মাণ হয়েছে, সেই প্রবণতা থেকে সরে আসার কথাও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরে আমিনুল হক বলেন, দেশের যেখানেই খালি জায়গা পাওয়া যাবে, সেখানে খেলার উপযোগী মাঠ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তিনি স্পষ্ট করেন, সব জায়গায় বড় স্টেডিয়াম বা জটিল অবকাঠামো প্রয়োজন নেই; বরং শিশু-কিশোরদের খেলাধুলার জন্য সহজ, উন্মুক্ত মাঠই বেশি জরুরি।
প্রথম অধিবেশনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশন শেষ হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, উপসচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে খেলাধুলার গুরুত্ব আরও বাড়বে বলে মনে করছেন 

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।