ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী

সড়ক দুর্ঘটনা কমাতে সরকারের উদ্যোগ চলমান

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

নিজস্ব প্রতিবেদক :

সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে সরকার নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম। তিনি সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত উত্তরে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সড়ক-মহাসড়কে দুর্ঘটনা হ্রাসে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী বিভিন্ন নীতিমালা ও নির্দেশিকা বাস্তবায়ন করা হচ্ছে।
প্রধান উদ্যোগসমূহ:
বিআরটিএ কর্তৃক ২০২৪ সালে “মোটরযান গতিসীমা নির্দেশিকা” জারি
মহাসড়কে স্পিড লিমিট সাইন ও ট্রাফিক সাইন স্থাপন ও রক্ষণাবেক্ষণ
রাম্বল স্ট্রিপ, স্পিড কন্ট্রোল জোন, মিডিয়ান ও সার্ভিস লেন স্থাপন
আইটিএস প্রযুক্তির মাধ্যমে গতি লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত
পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে গতিসীমা বাস্তবায়ন
মন্ত্রী আরও জানান, দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করতে রোড সেফটি অডিট করা হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ সড়ক অংশ বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সরকারের লক্ষ্য হলো সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।