ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

সিলেটে বিএনপি নেতার গাড়ি আটকে ৫০ লাখ টাকা ছিনতাই, তদন্তে পুলিশ

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

সিলেট প্রতিনিধি:
 

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা-এর পারাইরচক এলাকায় প্রকাশ্যে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের প্রাইভেটকার আটকে ভাঙচুর ও ৫০ লাখ টাকার বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে মোগলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নাসিম হোসাইন জানান, তিনি দেশের শীর্ষস্থানীয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ-এর বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তারা ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছে টাকা পৌঁছে দিতে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকারে রওনা দেন।
তার ভাষ্য অনুযায়ী, গাড়িটি পারাইরচক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা একদল ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ির গতিরোধ করে। এরপর তারা গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং নগদ অর্থ ছিনিয়ে নেয়।
ঘটনার সময় গাড়িতে ৫ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন বলেও জানান তিনি।
এ ঘটনায় বিকেলে মোগলাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।