ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

শিশু অধিকার সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে যৌথভাবে কাজ করবে পার্লামেন্টারি ককাস: ডেপুটি স্পিকার

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশে শিশু অধিকার সুরক্ষায় পার্লামেন্টারি ককাস অন চাইল্ড রাইটস এবং UNICEF যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সংসদ ভবনে তার কার্যালয়ে ইউনিসেফ প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
এদিন ইউনিসেফের সোশ্যাল পলিসি ম্যানেজার হাসিনা বেগম-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, শিশুদের স্বার্থ সংরক্ষণ ও শিশুবান্ধব নীতি প্রণয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ককাস গঠন করা হবে। এই ককাস সংসদে শিশু অধিকার বিষয়ক আলোচনা এবং বাজেট বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শিশু অধিকার বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। শিশুদের সংসদ অধিবেশন গ্যালারিতে বসে উপভোগের সুযোগ তৈরিতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। বিভিন্ন সংগঠনের সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিশু অধিকার বিষয়ে উপমহাদেশে বাংলাদেশ নেতৃত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ইউনিসেফ প্রতিনিধিদল জানায়, বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষাসহ ১০টি অগ্রাধিকারমূলক অধিকার অন্তর্ভুক্ত করতে তারা কাজ করেছে। একই সঙ্গে চলমান হাম পরিস্থিতি মোকাবিলায় সরকারের সময়োপযোগী পদক্ষেপেরও প্রশংসা করেন তারা।
সাক্ষাৎকালে শিশু অধিকার, শিশুবান্ধব নীতি প্রণয়ন, বাজেট বৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
এ সময় ইউনিসেফ প্রতিনিধিদলের সদস্য ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।