ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

পাওনা ২০ টাকার চাওয়াতে ব্যবসায়ীকে গলা টিপে হত্যার অভিযোগ

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


 মানিকগঞ্জ প্রতিনিধি :

  মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মণ্টপ মাছবাজারে মাত্র ২০ টাকা পাওনা দাবি করাকে কেন্দ্র করে শ্রীবাস চন্দ্র সাহা (৫৫) নামে এক পান ব্যবসায়ীকে প্রকাশ্যে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দুপুরে জয়মণ্টপ ইউনিয়নের জয়মণ্টপ মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রীবাস চন্দ্র সাহা ঢাকার সাভার উপজেলার মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জয়মণ্টপ মাছবাজারে পান ব্যবসা করে আসছিলেন। তাঁর ছেলে দীপ্ত সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ইশা মোল্লা জয়মণ্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের ব্যঙ্গ মার্কেট এলাকার বাসিন্দা। তিনি নিয়মিত শ্রীবাস চন্দ্র সাহার দোকান থেকে পান কিনতেন। শুক্রবার দুপুরে ইশা মোল্লা ৩০ টাকার পান কিনে ১০ টাকা পরিশোধ করেন। পরে বাকি ২০ টাকা না দিয়েই চলে যাওয়ার চেষ্টা করলে শ্রীবাস চন্দ্র সাহা পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে ইশা মোল্লা ক্ষিপ্ত হয়ে শ্রীবাসের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। পরে তাকে গলা চেপে ধরা ও মারধরের ঘটনায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার পর অভিযুক্ত ইশা মোল্লা এলাকা ছেড়ে পালিয়ে যান।
এ বিষয়ে সিংগাইর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি তারা জেনেছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।