ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিলেন আইভী, কারামুক্ত হয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

প্রায় ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী। মুক্তির পর তিনি বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দেন।
বুধবার (৩ জুন) রাত ১০টা ৮ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্ত হন। কারামুক্ত হওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আইভী বলেন,
“বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই সকলকে নিয়ে একটি মানবিক সরকার গঠিত হোক।”
তিনি আরও বলেন, জেলে থাকা অন্যান্য বন্দিদের মধ্যে অনেক মা রয়েছেন, যাদের মধ্যে কেউ কেউ নিরপরাধ হতে পারেন—তাদের বিষয়ে সরকার যেন মানবিক দৃষ্টিভঙ্গি দেখায়, সেই প্রত্যাশা করেন তিনি।
কারাগারের জেলার শিরিন আক্তার জানান, সন্ধ্যায় জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে রাত ১০টা ৮ মিনিটে আইভীকে মুক্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে থাকা ১২টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগেও বহাল থাকায় মুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) জান্নাত উল ফরহাদ জানান, হাইকোর্টের ক্রিমিনাল মিস নং-১৩৪১২/২৬ এবং নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ অনুযায়ী জামিন কার্যকর করা হয়। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে পাঠানো নথিপত্র অনুযায়ী তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাতেও জামিন নিশ্চিত করা হয়েছে।
মুক্তির পর রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার ভবিষ্যৎ নির্বাচন অংশগ্রহণের ইঙ্গিত, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে স্থানীয় ও জাতীয় পর্যায়ে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।