ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

নেইমারের স্বাক্ষরিত জার্সি গায়ে সাকিব, ব্রাজিল ম্যাচে গিয়ে সমর্থন করলেন মরক্কোকে

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

ক্রীড়া ডেস্ক :

 যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচে উপস্থিত হয়ে আবারও আলোচনায় এলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। কয়েক দিন আগেই তিনি জানিয়েছিলেন, আর্জেন্টিনার সমর্থক হলেও ব্রাজিলের ম্যাচ দেখতে মাঠে যাবেন। শেষ পর্যন্ত সেই কথাই রাখলেন তিনি।
ম্যাচে সাকিবকে দেখা যায় নেইমারের স্বাক্ষর করা ব্রাজিলের জার্সি কাঁধে নিয়ে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে। তবে ম্যাচ শেষে জানান, জার্সি ব্রাজিলের হলেও তাঁর সমর্থন ছিল মরক্কোর পক্ষেই। ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
আজকের পত্রিকার প্রতিনিধির সঙ্গে আলাপকালে সাকিব বলেন, “ভালোই লেগেছে। মনে মনে মরক্কোর সাপোর্টার ছিলাম।”
নেইমারের স্বাক্ষরিত জার্সি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এটি তাঁকে উপহার দিয়েছেন নেইমারের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত রবিন মিয়া। সাকিব বলেন, “রবিন ভাই দিয়েছেন বলেই জার্সিটি পরেছি। তা না হলে পরা হতো না। তবে মরক্কো ভালো খেলেছে।”
এদিকে রবিন মিয়াও নিজের ফেসবুক পেজে সাকিবের সঙ্গে তোলা ছবি প্রকাশ করেছেন।
ম্যাচের বিশ্লেষণ জানতে চাইলে সাকিব হাসতে হাসতে বলেন, “আমি বিশেষজ্ঞ না। খেলা দেখতে এসেছি, ভালো লেগেছে।”
ফুটবলের প্রতি ভালোবাসা থাকলেও ক্রিকেটই সাকিবের প্রধান পরিচয়। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে অসংখ্য সাফল্য এনে দেওয়া এই অলরাউন্ডার বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ব্যস্ততার ফাঁকে বিশ্বকাপের ফুটবল উন্মাদনাতেও মেতে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।