ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

ম্যাচসেরার পুরস্কারে বিয়ার: ভিনিসিয়ুস বললেন, ‘আমরা ভাত খাই’

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


ক্রীড়া ডেস্ক :

 ফিলাডেলফিয়া স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মরক্কোর পর হাইতির বিরুদ্ধেও জ্বলে উঠলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস। একটি গোল ও একটি অ্যাসিস্ট করে তিনি দলের জয়ে বড় ভূমিকা রাখেন এবং স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার ওঠে তাঁর হাতে।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আসে ভিনিসিয়ুসের দারুণ গোলটি। মাঝমাঠ থেকে Lucas Paquetá–এর নিখুঁত লং পাস বাতাসে ভেসে গিয়ে পৌঁছে যায় ভিনিসিয়ুসের পায়ে। হাইতির অফসাইড ট্র্যাপ ভেঙে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন এই রিয়াল মাদ্রিদ তারকা।
মাঠের বাইরে নিজের জীবনধারা নিয়েও খোলামেলা কথা বলেন ভিনিসিয়ুস। তিনি জানান, তিনি বিয়ার পান করেন না এবং সাধারণ খাবার হিসেবেই ভাত-মাংস খেতে বেশি পছন্দ করেন। বন্ধুদের সঙ্গে আড্ডায় সাধারণ খাবারই তার পছন্দের সঙ্গী।
ম্যাচে জোড়া গোল করেন আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড Matheus Cunha। তার পারফরম্যান্স নিয়ে ভিনিসিয়ুস বলেন, কৌশল অনুযায়ী খেলোয়াড় ও ফরমেশন পরিবর্তন করা হয়েছে এবং কুনহার পারফরম্যান্স ছিল অত্যন্ত কার্যকর।
তিনি আরও বলেন, দলের প্রথম ম্যাচের ড্রয়ের চাপ কাটিয়ে এই ম্যাচে খেলোয়াড়রা অনেক বেশি স্বাচ্ছন্দ্য নিয়ে খেলেছে। মাঝমাঠে খেলার বিষয়েও নিজের পছন্দের কথা জানিয়ে ভিনিসিয়ুস বলেন, মাঝখানে খেললে তিনি গোল করতে আরও বেশি সুযোগ পান, যদিও কোচের নির্দেশই শেষ কথা।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।