ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী

মিরাজকে ছাড়াই হোয়াইটওয়াশ মিশনে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

ক্রীড়া ডেস্ক :

 অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পাওয়া নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
টসের সময় শান্ত জানান, মিরাজ বর্তমানে সুস্থ আছেন। তবে চিকিৎসকদের পরামর্শে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কোনো ধরনের ঝুঁকি না নিয়ে শেষ ম্যাচে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
মিরাজের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান। সিরিজ চলাকালীন গতকালই তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল, আর আজই সুযোগ পেলেন চূড়ান্ত একাদশে। এছাড়া পেস আক্রমণেও এসেছে একটি পরিবর্তন। বিশ্রাম দেওয়া হয়েছে তরুণ পেসার নাহিদ রানাকে, তার পরিবর্তে খেলছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
অন্যদিকে, লেগ স্পিনার রিশাদ হোসেনের জন্য সিরিজটি হতাশারই রয়ে গেল। তিন ম্যাচের পুরো সিরিজে একবারও একাদশে সুযোগ পাননি তিনি।
অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের আগের দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এখন শেষ ম্যাচ জিতে সফরকারীদের ধবলধোলাই করার সুযোগ রয়েছে শান্তদের সামনে।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহম

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।