ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

স্লেজিং বিতর্ক নিয়ে মুখ খুললেন মুশতাক, মিটে গেছে লিটন-রিজওয়ানের দ্বন্দ্ব

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

 

ক্রীড়া ডেস্ক :

AdvertisementAdvertisement

 ঘরের মাঠে টেস্টে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সিরিজজুড়ে আলোচনায় ছিল দুই দলের খেলোয়াড়দের কথার লড়াইও। বিশেষ করে সিলেট টেস্টে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ও পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের বাকবিতণ্ডা ক্রিকেটাঙ্গনে বেশ আলোচনার জন্ম দেয়।
সিলেট টেস্টে পাকিস্তানকে ৪৩৭ রানের বড় লক্ষ্য দেয় বাংলাদেশ। ম্যাচের এক পর্যায়ে রিজওয়ান ক্রিজে থিতু হয়ে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। তখনই মাঠে উত্তেজনা বাড়তে থাকে এবং দুই দলের খেলোয়াড়দের মধ্যে স্লেজিং শুরু হয়।
এ ঘটনায় বাংলাদেশ দলের পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ জানিয়েছেন, মানসিক চাপ তৈরির কৌশল হিসেবেই তিনি খেলোয়াড়দের এমন আগ্রাসী মনোভাবের পরামর্শ দিয়েছিলেন। পাকিস্তানি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, টেস্ট ক্রিকেটে স্লেজিং নতুন কিছু নয়, বরং এটি খেলাটিরই একটি অংশ।
মুশতাক বলেন, “স্লেজিং টেস্ট ক্রিকেটের সৌন্দর্যেরই অংশ। প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে রাখা, তাদের মনোযোগ নষ্ট করা এবং পরিকল্পনা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার দল দীর্ঘদিন ধরেই এটি ব্যবহার করে আসছে।”
তবে লিটন দাস ও রিজওয়ানের মধ্যে কোনো ব্যক্তিগত বিরোধ নেই বলেও জানান তিনি। মুশতাকের ভাষ্য, “সকালের নাস্তার টেবিলে আমি দুজনের সঙ্গে কথা বলেছি। তাদের মধ্যে যা হয়েছিল, সেটার সমাধান হয়ে গেছে। এখন তাদের মধ্যে কোনো সমস্যা নেই।”

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।