ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী

মাঠে না খেলেও আলোচনার কেন্দ্রবিন্দু নেইমার

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

ক্রীড়া ডেস্ক :

রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে ৬-২ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। বিশ্বকাপের আগে নিজেদের মাটিতে শেষ প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দিলেও ম্যাচজুড়ে আরেকটি বিষয় ছিল আলোচনার কেন্দ্রবিন্দু—নেইমার।
চোটের কারণে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এই তারকা ফরোয়ার্ডকে মাঠে নামাননি। ফলে পুরো ম্যাচে বেঞ্চেই ছিলেন নেইমার। কিন্তু মাঠে এক মিনিটও না খেলেও দর্শক ও ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্র ছিলেন তিনি।
ম্যাচ শেষে শেষ বাঁশি বাজার পর মাঠে প্রবেশ করেন নেইমার। তখনই দেখা যায় তাঁর জনপ্রিয়তার আরেক চিত্র। প্রতিপক্ষ পানামা দলের খেলোয়াড়, বদলি সদস্য এবং কোচিং স্টাফের অনেকেই তাঁর সঙ্গে ছবি তোলার জন্য ভিড় করেন। কেউ সেলফি তোলেন, কেউ স্মরণীয় মুহূর্তটি ক্যামেরায় ধারণ করেন।
সবাইকে হাসিমুখে শুভেচ্ছা জানান নেইমার। মাঠের প্রতিদ্বন্দ্বিতা ভুলে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে সময় কাটান এবং ছবি তোলার অনুরোধও সানন্দে গ্রহণ করেন। এতে আবারও প্রমাণ হলো, মাঠের পারফরম্যান্সের বাইরে বিশ্ব ফুটবলে নেইমারের জনপ্রিয়তা এখনো কতটা ব্যাপক।
বিশ্বকাপের আগে চোট কাটিয়ে দ্রুত মাঠে ফেরার অপেক্ষায় আছেন ব্রাজিলের এই তারকা। সমর্থকরাও আশা করছেন, শিগগিরই আবারও সেলেসাওদের জার্সিতে মাঠ মাতাবেন নেইমার।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।