ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

কুষ্টিয়া সরকারি কলেজে এমপি আমির হামজাকে ঘিরে বিক্ষোভ, ‘অবরুদ্ধ’

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা মুফতি আমির হামজা-কে কুষ্টিয়া সরকারি কলেজে ঘিরে বিক্ষোভ ও ‘অবরুদ্ধ’ করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে কলেজ পরিদর্শন ও আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গেলে এ ঘটনা ঘটে।
সংসদ সদস্য আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রাখে।
কলেজ সূত্রে জানা গেছে, প্রধান অতিথি হিসেবে কলেজ মাঠে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন আমির হামজা। এ সময় ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে তিনি মাঠে প্রবেশ করলে বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরে স্লোগান দেন এবং মাঠের মধ্যেই বসে পড়েন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ আমির হামজাকে নিজের কার্যালয়ে নিয়ে যান। পরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনেও অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশের সহায়তায় আমির হামজা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে, বাংলাদেশ পুলিশ-র কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে অধ্যক্ষের কার্যালয়ে যান। সেখানে আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে দেখা গেছে বলে জানান তিনি। তবে তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ অস্বীকার করেন ওসি।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।