ব্রেকিং নিউজ
সৌদিতে ৫ হাজার ৫০০ পাকিস্তানি ভিক্ষুক আটক, আন্তর্জাতিক অঙ্গনে বিব্রত ইসলামাবাদ ঢাবি ছাত্রীসহ মা-মেয়ের কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত মুসলিম খেলোয়াড়দের সম্মান জানিয়ে ম্যাচসেরার পুরস্কারে পরিবর্তন আনল ফিফা কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ ‘জুলাই চেতনা বিক্রি করে কেউ কেউ বিলাসী জীবনযাপন করছেন’—সংসদে বিএনপি এমপি ‘নেইমারের ফেরায় উজ্জীবিত ব্রাজিল’, আইডলকে ফিরে পেয়ে আবেগঘন ভিনিসিয়াস চীনা বিনিয়োগের দ্বার খুলে দিলেন তারেক রহমান: ‘বাংলাদেশ হবে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়’ দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত, কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার উদ্যোগ শিক্ষকের মর্যাদায় আঘাত: শ্রেণিকক্ষে নারী শিক্ষককে মারধর, ক্ষোভে বিদ্যালয় ছাড়ার ঘোষণা টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস

‘জুলাই চেতনা বিক্রি করে কেউ কেউ বিলাসী জীবনযাপন করছেন’—সংসদে বিএনপি এমপি

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

ঢাকা, নিজস্ব প্রতিবেদক: 

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য আক্তারুজ্জামান অভিযোগ করেছেন, ‘জুলাই চেতনা’কে পুঁজি করে কেউ কেউ ব্যক্তিগত সুবিধা ও বিলাসী জীবনযাপন করছেন।
বৃহস্পতিবার সংসদে বক্তব্য দিতে গিয়ে ময়মনসিংহ-১০ আসনের এই সংসদ সদস্য বলেন, জুলাই আন্দোলন ছিল জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। তিনি দাবি করেন, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই এখনো সেই চেতনাকে ধারণ করে চলেছেন, তবে একটি অংশ সেটিকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করছে।
আক্তারুজ্জামান বলেন, “আমরা জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়েছি, আমাদের সন্তানরাও অংশ নিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন। আমরা জুলাই চেতনা বিক্রি করি না, আমরা তা ধারণ করি। জুলাই কোনো বিক্রির বিষয় নয়।”
তিনি আরও বলেন, যারা এই চেতনার কথা বলে নিজেদের পরিচিতি বাড়িয়েছেন, তাঁদের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে তারা কীভাবে চলাফেরা করতেন আর এখন কীভাবে জীবনযাপন করছেন, সে বিষয়ে জনগণের সামনে স্বচ্ছতা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বাজেট প্রসঙ্গে আক্তারুজ্জামান বলেন, প্রস্তাবিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় প্রায় ৬০টি পণ্যের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে সিগারেট ও মদের ওপর কর বৃদ্ধির ফলে এসব পণ্যের দাম বাড়বে।
বিরোধী দলের বাজেট সমালোচনার জবাবে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ বাজেটকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। এ সময় তিনি বিরোধী দলের ‘চানাচুর মার্কা বাজেট’ মন্তব্যেরও সমালোচনা করেন।
সংসদে তাঁর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।