ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী

ইতিহাস গড়ল বাংলাদেশ: টেস্টে সেরা র‍্যাঙ্কিং, পাকিস্তান বিপদে

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


ক্রীড়া ডেস্ক:
সুখবরের বন্যায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট। পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ এখন ইতিহাস গড়েছে।
নাজমুল হোসেন শান্তের নেতৃত্বাধীন বাংলাদেশ সিলেটে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে। এর ফলে টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন সাত নম্বরে, রেটিং পয়েন্ট ৭৮। সাধারণত ৯-১০ নম্বরে থাকা দলটি এবার নিজের সর্বোচ্চ র‍্যাঙ্কিং অর্জন করল।
বিপরীতে পাকিস্তান দুই ধাপ পিছিয়ে আট নম্বরে, রেটিং পয়েন্ট ৭৫। তাদের অবনতিতে শ্রীলঙ্কাও লাভবান হয়েছে, ছয় নম্বরে অবস্থান করা লঙ্কানদের রেটিং পয়েন্ট ৮৬। ওয়েস্ট ইন্ডিজও এক ধাপ পিছিয়েছে, ৯ নম্বরে রেটিং পয়েন্ট ৬৮।
শীর্ষ দশে অপর দলগুলো: অস্ট্রেলিয়া (১৩১), দক্ষিণ আফ্রিকা (১১৯), ভারত (১০৪), ইংল্যান্ড (১০২), নিউজিল্যান্ড (১০১), জিম্বাবুয়ে (১০)।
বাংলাদেশের ওয়ানডে অবস্থান অপরিবর্তিত থাকলেও ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা জোরালো হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত সেরা ৯ দলের মধ্যে থাকা দলগুলো সরাসরি অংশ নেবে বিশ্বকাপে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।