ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের কারণে ফেরি ছাড়তে দেরি, যাত্রী ভোগান্তির অভিযোগ

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


 নোয়াখালী প্রতিনিধি : 

নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ঘাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের উপস্থিতির কারণে ফেরি ‘মহানন্দা’ নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়ে যায়—এমন অভিযোগ উঠেছে। এতে ঈদ-পরবর্তী কর্মস্থলগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
গতকাল রোববার বিকেলে ঘাটে পৌঁছানো ফেরিটি স্বাভাবিকভাবে লোড–আনলোড শেষে সন্ধ্যার পর ছেড়ে যাওয়ার কথা থাকলেও রাত প্রায় ৯টার দিকে ছাড়ে বলে যাত্রীদের অভিযোগ। এ সময় ফেরিতে থাকা কিছু যাত্রী ও কর্তৃপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটে।
ফেরির মাস্টার মোজাম্মেল হক দাবি করেন, কর্তৃপক্ষের নির্দেশেই এমপি আসার কারণে সাময়িকভাবে কার্যক্রমে দেরি হয় এবং শেষ পর্যন্ত রাতের দিকে ফেরি ছেড়ে দেওয়া হয়। তবে তিনি সময়ক্ষেপণকে স্বাভাবিকের চেয়ে প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা বেশি বলে উল্লেখ করেন।
অন্যদিকে এমপি আবদুল হান্নান মাসউদের অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, তিনি অনিয়ম পর্যবেক্ষণ করতে ঘাটে গিয়েছিলেন এবং বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। এমপির পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।