ব্রেকিং নিউজ
সৌদিতে ৫ হাজার ৫০০ পাকিস্তানি ভিক্ষুক আটক, আন্তর্জাতিক অঙ্গনে বিব্রত ইসলামাবাদ ঢাবি ছাত্রীসহ মা-মেয়ের কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত মুসলিম খেলোয়াড়দের সম্মান জানিয়ে ম্যাচসেরার পুরস্কারে পরিবর্তন আনল ফিফা কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ ‘জুলাই চেতনা বিক্রি করে কেউ কেউ বিলাসী জীবনযাপন করছেন’—সংসদে বিএনপি এমপি ‘নেইমারের ফেরায় উজ্জীবিত ব্রাজিল’, আইডলকে ফিরে পেয়ে আবেগঘন ভিনিসিয়াস চীনা বিনিয়োগের দ্বার খুলে দিলেন তারেক রহমান: ‘বাংলাদেশ হবে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়’ দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত, কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার উদ্যোগ শিক্ষকের মর্যাদায় আঘাত: শ্রেণিকক্ষে নারী শিক্ষককে মারধর, ক্ষোভে বিদ্যালয় ছাড়ার ঘোষণা টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সাহসী যোদ্ধা- আমিনুল হক হিমেল

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

হেলাল উদ্দিন :

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক নেতা আমিনুল হক হিমেলকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি নেতাকর্মীদের কাছে একজন সাহসী ও নির্ভীক সংগঠক হিসেবে পরিচিত।
জানা যায়, ২০০২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক জীবনে একাধিকবার মামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও পোস্টারে উল্লেখ করা হয়েছে।
পোস্টারে উল্লেখিত তথ্যমতে, তার বিরুদ্ধে মোট ২২টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে তিনটি মামলায় ৮ বছরের সাজা প্রদান করা হয়েছে। এছাড়াও তিনি চারবার কারাবরণ করেন এবং এক বছরেরও বেশি সময় জেলের ভেতরে কাটান। ২০২২ সালের ৭ ডিসেম্বর পল্টন কার্যালয়ে ন্যক্কারজনক পুলিশি হামলায় তার বাম পা ও বাম হাত ভেঙে যায় বলেও দাবি করা হয়েছে।
রাজনৈতিক জীবনে আমিনুল হক হিমেল বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, হল শাখা ছাত্রদলের সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
দলীয় নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার কারণে আমিনুল হক হিমেল তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন
 

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।