ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী

গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সম্ভব নয়: কামাল আহমেদ

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা: দেশে গণতান্ত্রিক সংস্কৃতি ও রাজনৈতিক সহনশীলতার ঘাটতি থাকলে সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ডেইলি স্টারের কনসালটিং এডিটর ও সাবেক গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ।
তিনি বলেন, রাষ্ট্র ও সমাজে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চার অভাব সরাসরি গণমাধ্যমের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’-এর শেষ দিনের সকালের সেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পলিটিকো-গভর্ন্যান্স ইকোসিস্টেম অ্যান্ড ফ্রি মিডিয়া’ শীর্ষক এই সেশনের সঞ্চালনা করেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)।
কামাল আহমেদ বলেন, দীর্ঘ শাসনব্যবস্থার পর দেশে পরিবর্তনের সুযোগ তৈরি হলেও সেটি কতটা কাজে লাগানো যাবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। তিনি বলেন, সংবাদমাধ্যমকে ‘ফোর্থ স্টেট’ বলা হলেও এটি সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো প্রতিষ্ঠান নয়; বরং সমাজের গণতান্ত্রিক সংস্কৃতির প্রতিফলন।
তিনি আরও বলেন, দেশে এখনো এমন পরিবেশ তৈরি হয়নি যেখানে মানুষ নির্ভয়ে মতপ্রকাশ করতে পারে। উদাহরণ হিসেবে তিনি বিভিন্ন সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও শাস্তির ঘটনার কথা উল্লেখ করেন। তাঁর ভাষায়, “সারা দেশে যা চলছে, সংবাদমাধ্যমেও সেটাই প্রতিফলিত হবে।”
রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে কামাল আহমেদ বলেন, বাংলাদেশে বিরোধী মতকে উপেক্ষা করার প্রবণতা দীর্ঘদিনের। তিনি বলেন, “আমরা গণতন্ত্রের নামে সংখ্যাগরিষ্ঠতার শাসন দেখছি, কিন্তু ভিন্নমতের যথাযথ জায়গা তৈরি হয়নি।”
তিনি রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্রের ঘাটতিকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, যে দলগুলো নিজেদের ভেতরেই গণতান্ত্রিক চর্চা করতে পারে না, তারা রাষ্ট্র পরিচালনায় গিয়ে কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যর্থ হয়।
গণমাধ্যমের কাঠামোগত দুর্বলতার প্রসঙ্গ তুলে কামাল আহমেদ বলেন, মালিকানা, সম্পাদকীয় সিদ্ধান্ত এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব রয়েছে। পাশাপাশি সাংবাদিকতার সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতাও স্বাধীনতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
তিনি আরও বলেন, বিভিন্ন রাষ্ট্রীয় ও পেশাজীবী প্রতিষ্ঠান ধীরে ধীরে রাজনৈতিক প্রভাবের মধ্যে চলে গেছে। গণমাধ্যম নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোও অনেক ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমের আর্থিক স্বনির্ভরতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অর্থনৈতিকভাবে শক্তিশালী না হলে সংবাদমাধ্যম প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারবে না।
কামাল আহমেদ আরও বলেন, রাজনীতি ও গণমাধ্যম উভয় ক্ষেত্রেই কালো টাকার প্রভাব রয়েছে, যা সুশাসন ও স্বাধীন সাংবাদিকতার জন্য বড় বাধা। তাঁর মতে, সমন্বিত উদ্যোগ এবং জাতীয় ঐকমত্য ছাড়া এই পরিস্থিতির উন্নয়ন কঠিন।
আলোচনায় আরও বক্তব্য দেন পাকিস্তানের ডন পত্রিকার সম্পাদক জাফর আব্বাস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বিবিসির সাবেক সাংবাদিক আনোয়ার শাকিল এবং সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।