ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী

ঘটা করে অনুষ্ঠান এবং ছবি তোলা,পুরস্কারের টাকা উধাও—এনসিপি নেতাকে ঘিরে বিতর্ক

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


নিজস্ব প্রতিবেদক: 

ঢাকায় অনুষ্ঠিত একটি আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী ও রানার্সআপ দলকে ঘোষিত পুরস্কারের টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক স্থানীয় নেতার বিরুদ্ধে। প্রায় ৮ মাস ধরে পুরস্কারের অর্থ না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে “ইয়ুথ ফোরাম অব বাংলাদেশ” নামের একটি সংগঠন “তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ” শিরোনামে আন্তঃকলেজ বিতর্ক উৎসব-২০২৫ আয়োজন করে। প্রতিযোগিতার ফাইনালে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা চ্যাম্পিয়ন এবং দনিয়া কলেজ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানটি ঢাকার বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে তৎকালীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমীন এস মুরশিদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সেখানে চ্যাম্পিয়ন দলের জন্য ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দলের জন্য ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কারের অর্থ দেওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও তা প্রদান করা হয়নি। শিক্ষার্থীদের দাবি, তারা একাধিকবার যোগাযোগ করলেও “আজ-কাল করে” বিষয়টি ঝুলিয়ে রাখা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তির নম্বর ব্লক করে দেওয়া হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও যোগাযোগের পথ বন্ধ করে দেওয়া হয়। অন্য নম্বর থেকে যোগাযোগ করলে কঠোর ভাষায় প্রতিক্রিয়া পাওয়া যায় বলেও অভিযোগ করেছেন তারা।
অভিযোগে আরও বলা হয়, পুরস্কারের টাকা না পেয়ে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন এবং বিষয়টি নিয়ে তারা হতাশ।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হাজি ইউসুফ মাহমুদ তৌসিফ, যিনি এনসিপির ডেমরা থানা শাখার সদস্য সচিব হিসেবে পরিচিত। তবে এ বিষয়ে তার আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনা চলছে। তবে এখনো পর্যন্ত পুরস্কারের অর্থ প্রদান বা সমস্যার কোনো সুনির্দিষ্ট সমাধান হয়েছে বলে জানা যায়নি।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।