ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

গাইবান্ধায় খাদে বাস উল্টে নারীর মৃত্যু, আহত অন্তত ১০

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


গাইবান্ধা প্রতিনিধি: 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে রিক্তা বেগম (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিক্তা বেগম গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার বাসিন্দা এবং আইজল হকের স্ত্রী। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নিউ সাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে ঠুটিয়াপাকুর এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিক্তা বেগমের মৃত্যু হয়। এছাড়া অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বাসের কয়েকজন যাত্রী জানান, খাদে পানির পরিমাণ কম থাকায় তারা শিশুদের নিয়ে দ্রুত বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। খাদে বেশি পানি থাকলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা লোকমান হাকিম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজও চলমান রয়েছে।
পলাশবাড়ী থানার তদন্ত ওসি প্রদীপ কুমার জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।