ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

এলপিএলে একসঙ্গে সাকিব-তাসকিন, জাফনার নতুন শক্তি!

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

 
ক্রীড়া ডেস্ক :

২০২৬ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরুর আগেই বড় চমক দিল জাফনা কিংস। বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে একই দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
গতকাল সরাসরি চুক্তিতে সাকিবকে দলে নেয় জাফনা কিংস। আর আজ আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিলেন বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদ। এলপিএলের অফিশিয়াল ঘোষণায় বলা হয়েছে, তাসকিনের গতি, আগ্রাসন ও বড় ম্যাচ সামলানোর দক্ষতা জাফনার বোলিং আক্রমণকে আরও ভয়ংকর করে তুলবে।
বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে এখন নিয়মিত মুখ তাসকিন। এর আগে এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন তিনি। অন্যদিকে বিশ্ব ক্রিকেটে অভিজ্ঞতা ও অলরাউন্ড নৈপুণ্যে সাকিব এখনো বড় ভরসার নাম।
দুই বাংলাদেশি তারকার একসঙ্গে খেলা নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত ক্রিকেটভক্তরা। ব্যাটে-বলে সাকিব-তাসকিন জুটি এবার জাফনা কিংসকে কতদূর নিয়ে যেতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।
আগামী ১৭ জুলাই মাঠে গড়াবে ২০২৬ এলপিএল।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।