“চাঁদাবাজ-মাদক কারবারিদের গডফাদার সমাজের প্রভাবশালীরাই” — এডিসি জুয়েল রানা
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে যাদের সহায়তা চাওয়া হতো, তদন্তে দেখা গেছে তাদের অনেকেই এসব অপরাধের গডফাদার বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।
সম্প্রতি মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এডিসি জুয়েল রানা বলেন, “আমরা যখন তদন্তে গেলাম তখন এমন সব সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তির নাম সামনে এসেছে, যাদের আমরা বিভিন্ন সময় মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে সহযোগিতার জন্য ফোন দিতাম। কিন্তু তদন্তে দেখা গেছে, এরাই মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের গডফাদার।”
তিনি আরও বলেন, “অনেক প্রভাবশালী ব্যক্তি আলোচিত শীর্ষ সন্ত্রাসীদের দাওয়াত দিয়ে এলাকায় আনছে। উদ্দেশ্য একটাই— ভবিষ্যতে কাউন্সিলর নির্বাচনসহ বিভিন্ন স্বার্থে তাদের সহযোগিতা নেওয়া। জনগণের সমর্থনের চেয়ে সন্ত্রাসীদের শক্তিকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছে।”
পুলিশের এই কর্মকর্তা জানান, সংশ্লিষ্টদের নামের তালিকা ইতোমধ্যে সরকারের কাছে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও এসেছে।
তিনি বলেন, “আমরা আজই কয়েকজনকে আটক করেছি। আপনারা হয়তো নিউজে দেখতে পাবেন। তালিকাভুক্ত বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে,




