ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দুশ্চিন্তা, চোটে পড়লেন মার্তিনেজ

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


ক্রীড়া ডেস্ক :

  বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর। আর ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে টুর্নামেন্ট শুরুর আগেই দুশ্চিন্তায় পড়েছে আলবিসেলেস্তেরা শিবির।
আঙুলে চোট পাওয়ায় অন্তত ২০ দিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন আর্জেন্টিনার তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাঁর ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট রয়েছে। ফলে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গত ২০ মে ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জেতে অ্যাস্টন ভিলা। ফাইনালের আগে অনুশীলনে চোট পান মার্তিনেজ। আঙুল মচকে গেলেও ব্যথা নিয়েই ফাইনালে গোলপোস্ট সামলান তিনি। ম্যাচ শেষে শিরোপা জয়ের আনন্দে মাতলেও এখন বিশ্রামে থাকতে হচ্ছে এই বিশ্বকাপজয়ী গোলরক্ষককে। যদিও তাঁর অস্ত্রোপচার প্রয়োজন হচ্ছে না বলে জানা গেছে।
তবে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচে তাঁকে পাওয়া যাচ্ছে না। ৬ ও ৯ জুন হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, কিন্তু সেই ম্যাচগুলোতে মার্তিনেজ খেলবেন না বলেই ধারণা করা হচ্ছে।
আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের অন্যতম বড় নায়ক মার্তিনেজ। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা—এই চারটি শিরোপা জয়ে তাঁর অবদান ছিল অসাধারণ। বিশেষ করে টাইব্রেকারে অসাধারণ সব সেভ করে বহুবার দলকে রক্ষা করেছেন তিনি।
এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বসছে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।