ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

বিজিবির জব্দ কর চোরাকারবারি পণ্য, ‘মব’ সৃষ্টি করে নিয়ে গেলো চোরাকারবারিরা-

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

 
 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজিবির অভিযানে জব্দ করা একটি পিকআপভর্তি ভারতীয় পণ্য স্থানীয়দের বাধার মুখে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ‘চোরাকারবারিদের’ বিরুদ্ধে মব সৃষ্টি করে পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকা দিয়ে একটি ছোট পিকআপে করে ভারতীয় পণ্য আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় পিকআপটি আটক করে বিজিবি সদস্যরা নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় কয়েকজন ব্যক্তি পণ্যগুলো বৈধ বলে দাবি করে বিজিবির কার্যক্রমে বাধা দেন। একপর্যায়ে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয় এবং স্থানীয় লোকজনের একটি বড় দল জড়ো হয়। বিজিবির দাবি, ওই দলটি মবের রূপ নেয় এবং জব্দ করা পণ্যবাহী পিকআপটি আটকে দেয়।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিজিবি সদস্যদের সঙ্গে উপস্থিত লোকজনের বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় পিকআপটির গ্লাস ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানিয়েছে বাহিনীটি।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “চোরাই পণ্য ছাড়িয়ে নিতে একটি মব সৃষ্টি করা হয়েছিল। পরিস্থিতি সংঘাতপূর্ণ হয়ে উঠছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে আমরা পণ্যগুলো ছেড়ে দিতে বাধ্য হই।”
ঘটনার পর এলাকায় চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আটক বা মামলার তথ্য পাওয়া যায়নি।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।