ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী

ফেনীতে পরীক্ষা বাতিল করে ব্যবসায়ী সমিতির নির্বাচন, শিক্ষার্থীদের ভোগান্তি

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

 ফেনী প্রতিনিধি:
ফেনীর সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ে গণিত পরীক্ষা বাতিল করে একই দিনে ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে।
জানা গেছে, শনিবার সকালে বিদ্যালয়ের ৪০০-এর বেশি শিক্ষার্থীর গণিত পরীক্ষা নেওয়ার কথা ছিল। তবে আগের রাতেই অনলাইনে ও বিদ্যালয়ের গেটে নোটিশ দিয়ে পরীক্ষা স্থগিত করা হয় এবং বিদ্যালয়টি ব্যবসায়ী সমিতির নির্বাচনের ভেন্যু হিসেবে ব্যবহার করা হয়।
নোটিশ দেওয়া হলেও অনেক অভিভাবক বিষয়টি জানতে না পারায় সকালে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে ফিরে যেতে বাধ্য হন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশে হঠাৎ করেই পরীক্ষা স্থগিত করতে হয়। একই ক্যাম্পাসে হাই স্কুল থাকায় আগে থেকেই নির্বাচনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল। পরে স্থগিত পরীক্ষার জন্য নতুন প্রশ্নপত্র তৈরি করে নতুন তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ফেনী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়ী সমিতির অনুরোধ এবং প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষাটি পিছিয়ে দেওয়া হয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা বলছেন, শিক্ষা কার্যক্রমের এমন হঠাৎ পরিবর্তন শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে আরও সতর্কতা প্রয়োজন।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।