ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

‘আমি একাই ওদের জন্য যথেষ্ট’—মা দিবসে সন্তানদের নিয়ে আবেগঘন কথায় পরীমনি

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

রুদ্র হক:
 

মা দিবস উপলক্ষে নিজের মাতৃত্ব, সংগ্রাম ও দুই সন্তানকে ঘিরে জীবনের গল্প তুলে ধরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তিনি বলেছেন, এখন তাঁর পুরো পৃথিবীজুড়েই রয়েছে সন্তানরা, আর তাদের জন্যই তিনি নতুন করে বাঁচার শক্তি পান।
বিশেষ এক সাক্ষাৎকারে পরীমনি জানান, দুই সন্তানকে নিয়েই কাটে তাঁর প্রতিদিনের ব্যস্ত সময়। “আমার দিন কাটে একদম ঝড়ের গতিতে। ওদের এখন যে বয়স, তাতে কখন কী মন-মর্জি হয় তা বুঝে ওঠা মুশকিল,”—বলেছেন এই অভিনেত্রী।
কাজ না থাকলে সন্তানদের সব কাজ নিজেই করার চেষ্টা করেন জানিয়ে তিনি বলেন, বিশেষ করে খাবার নিজ হাতে তৈরি করতে ভালোবাসেন। যদিও শুটিং বা কাজের প্রয়োজনে বাইরে গেলে ন্যানিদের সাহায্য নিতে হয়।
মাতৃত্ব প্রসঙ্গে পরীমনি বলেন, “সব দেওয়াটা তো মায়ের দায়িত্ব। বাবা-মায়ের কাছ থেকে সবকিছু পাওয়াটা সন্তানদের অধিকার।”
সন্তানদের কাছ থেকে পাওয়া ভালোবাসার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “ওরা আমার ডানা। ওদের জন্যই আমি এখন উড়তে পারি।”
সন্তানদের সঙ্গে কাটানো সবচেয়ে প্রিয় মুহূর্ত নিয়েও কথা বলেন তিনি। পরীমনির ভাষায়, “ওরা যখন আমাকে আদর করার জন্য কম্পিটিশন শুরু করে, কে কত বেশি চুমু দিতে পারে—এই খুনসুঁটিগুলো আমার সবচেয়ে ভালো লাগে।”
ভবিষ্যতে সন্তানদের কেমন মানুষ হিসেবে দেখতে চান—এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, তিনি চান তাঁর সন্তানরা বড় হয়ে “মানবিক মানুষ” হোক।
চিত্রনায়ক শরিফুল রাজ-এর স্নেহ থেকে সন্তানরা বঞ্চিত হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে পরীমনি স্পষ্টভাবে বলেন, “আমি একাই ওদের জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ।”
মাতৃত্বকে “একটি দীর্ঘ সংগ্রাম” উল্লেখ করে তিনি বলেন, সমাজে মায়েদের শক্তিকে যথাযথভাবে মূল্যায়ন করা হয় না। মা দিবস উপলক্ষে দেশের সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে পরীমনি বলেন, “মায়েরা কখনোই দুর্বল নয়, এটা সমাজের সবার মানতে শেখা উচিত।”

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।