যুক্তরাষ্ট্রেও হতে পারে যুদ্ধক্ষেত্রের মতো ড্রোন হামলা, বড় ধরনের নাশকতার আশঙ্কায় এফবিআই
বিদেশে পরিচালিত যুদ্ধক্ষেত্রের আদলে ড্রোন হামলার ঘটনা খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ঘটতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে এফবিআই। সংস্থাটির ডেপুটি ডিরেক্টর ক্রিস রাইয়া জানান, এই ধরণের হামলা যুক্তরাষ্ট্রে শুরু হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। তিনি একটি উদ্বেগজনক উদাহরণ দিয়ে বলেন, প্রযুক্তির অপব্যবহার করে সুদূর চীনে বসেও কোনো ব্যক্তি নিউ অরলিন্সের আকাশে থাকা ড্রোন নিয়ন্ত্রণ করে নাশকতা চালাতে পারে।




