সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে উদযাপিত হবে ঈদুল আজহা
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) উদযাপিত হবে। এর আগের দিন, ২৬ মে, পবিত্র হজ পালনে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা।
রোববার (১৭ মে) দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের পাশাপাশি ওমান, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াও একই তারিখে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে। রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় এসব দেশে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।




