সাকিব এমন এক খেলোয়ার ‘দলের জন্য যেকোনো কিছু করতে পারে’
ক্রীড়া ডেস্ক :
সাকিব আল হাসান আবারও জায়গা পেলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। ২০২৬ Lanka Premier League শুরুর আগে তাঁকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে Jaffna Kings।
বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে নিজের পারফরম্যান্স দিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন সাকিব। ব্যাট হাতে দ্রুত রান তোলা, প্রয়োজনের সময়ে উইকেট এনে দেওয়া এবং চাপের মুহূর্তে দায়িত্ব নেওয়ার দক্ষতার কারণেই তাঁকে দলে ভেড়াতে আগ্রহী ছিল জাফনা কিংস।
এলপিএলের অফিশিয়াল ঘোষণায় বলা হয়েছে, “সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার, যিনি দলের প্রয়োজনে যেকোনো কিছু করতে পারেন। রান, উইকেট কিংবা অভিজ্ঞতা—সব দিক থেকেই তিনি দলের বড় শক্তি।”
দুই বছর পর আবার মাঠে গড়াতে যাচ্ছে এলপিএল। টুর্নামেন্ট শুরু হবে ১৭ জুলাই। এবারের আসরে অংশ নিচ্ছে পাঁচটি দল—কলম্বো ক্যাপস, ক্যান্ডি রয়্যালস, জাফনা কিংস, ডাম্বুলা সিক্সার্স ও গল গ্যালান্টস।
এর আগে ২০২৩ সালে এলপিএলে খেলেছিলেন সাকিব। তখন গল টাইটান্সের হয়ে ১০ ম্যাচে ১৩৮ রান করার পাশাপাশি নিয়েছিলেন ১০ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন না খেললেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত অংশ নিচ্ছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।




