ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

জনবল সংকটে অচল মাদারীপুর হাসপাতালের আইসিইউ, নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে আধুনিক ভবন, ১০ বেডের আইসিইউ ও কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম থাকলেও জনবল সংকটের কারণে সেগুলোর বেশির ভাগই অচল হয়ে পড়ে আছে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ রোগীরা।
২০১৯ সালে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হওয়া হাসপাতালটিতে ২০২৩ সালে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে উন্নয়নকাজ শেষে আইসিইউসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়। একই বছরের নভেম্বরে আইসিইউ উদ্বোধন হলেও পর্যাপ্ত চিকিৎসক ও টেকনিশিয়ান না থাকায় তা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।
শুধু আইসিইউ নয়, হাসপাতালের সিটিস্ক্যান, ডিজিটাল এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম মেশিনও ব্যবহার না হওয়ায় নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, ১৯৭টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৩৮ জন। সবচেয়ে বেশি সংকট চিকিৎসক পদে—৫৬ পদের মধ্যে কর্মরত মাত্র ১৯ জন, শূন্য রয়েছে ৩৭টি পদ।
চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের অভিযোগ, আইসিইউ চালু না থাকায় গুরুতর রোগীদের ফরিদপুর বা ঢাকায় নিতে হচ্ছে। এতে বাড়ছে খরচ ও দুর্ভোগ।
নিরাপদ চিকিৎসা চাই, মাদারীপুর-এর সভাপতি মশিউর রহমান পারভেজ বলেন, “কোটি কোটি টাকা ব্যয়ে যন্ত্রপাতি কিনে ফেলে রাখার কোনো মানে হয় না। দ্রুত আইসিইউ চালু ও প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে হবে।”
মাদারীপুরের সিভিল সার্জন শরিফুল আবেদীন কমল জানান, জেলার সরকারি হাসপাতালগুলোতে দীর্ঘদিন ধরেই জনবল সংকট রয়েছে। বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।